
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে ৭’শ পিচ ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম ফকির (২৮)-কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারী)সকাল ৮টা ৩০ মিনিট এর দিকে উপজেলার মধ্য জলিশা গ্রামের আল মদিনা জামে মসজিদের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সাইফুল ইসলাম উপজেলার জলিশা গ্রামের ৮নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেন ফকিরের ছেলে। এলাকায় গুঞ্জন রয়েছে যে, মোঃ দেলোয়ার ফকিরের ছেলেরা বড় বড় রুই-কাতলার সহায়তায় দীর্ঘ দিন ধরে পীরতলা বাজারে চাল ব্যাবসার আড়ালে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বেচা-কেনা করে আসছে। আইনের আওতায় এলেও তারা এক অশুভ শক্তির সহায়তায় বারবারই সহজেই জামিনে বেড়িয়ে আসে তারা।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর একে এম নাজমুল হুদা জানান, মধ্য জলিশা গ্রামে ইয়াবা বিক্রি চলছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম অত্র এলাকায় অভিযান পরিচালনা করে। পরে একপর্যায়ে মোঃ সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। আটককৃতের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, আটক মেঃ সাইফুল ইসলাম ও তার আপন ফুফাতো ভাই মো. জহিরুল ইসলাম গত বছরের ১৮ নভেম্বর উপজেলার চরগরবদী ফেরীঘাট এলাকা থেকে লাগেজ ভর্তি ৬ কেজি গাঁজাসহ আটক করেছিল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এছাড়াও তার আপন ভাই মোঃ জসিম উদ্দিনকে এ বছরের ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে সাথে থাকা পটাটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে ১৫শ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।













