তেতুলিয়ায় কিশোরীর রহস্যজনক ঝুলন্ত মরাদেহ উদ্ধার

0
53

মোঃ শাহান শাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোছা; মিলি (১৩) নামের এক কিশোরীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৩ ফেব্রয়ারি) সোমবার বিকালে সকালে উপজেলার ৪ নং শালবাহান ইউপির অন্তর্গত গুটাগছ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মোছা;মিলি বেগম ওই গ্রামের দিনমজুর মৃত মোবারকের কন্যা এবং মাঝিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্লাস নবম শ্রেনীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঝিপাড়া খুটাগছ গ্রামে ঘরের ভিতরে ধন্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা করেন। মেয়েটির সম্পর্কের তার মা জানতে পারেন এক ছেলের সাথে ভালোবাসার খবর তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেয়। এর পর দিনব্যাপী মেয়েটি ঘরের ভিতরে ছিল আটকা । এর মধ্যে সে আত্মহত্যা করেছে।পরে ঘরে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় প্রতিবেশিরা দেখতে পেয়ে আত্মচিৎকার শুরু করেন এবং মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কিশোরীর রহস্য জনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন জানান, আত্মহত্যার কারণ তার মায়ের সাথে অভিমানে আত্মহত্যা করেছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থল হতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে প্রাথমিক সূরত হাল নির্নয় করা হয়। পরিবারটির কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।মডেল থানায় আত্মহত্যার ঘটনায় ১৪:ফেব্রয়ারি মঙ্গল বার বিকালে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


তেতুলিয়ায় কিশোরীর রহস্যজনক ঝুলন্ত মরাদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here