জুড়ীতে এসএম জাকির হোসাইন ফ্লাড লাইট টুর্নামেন্টের উদ্বোধন

0
59

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ফ্লাড লাইট মিডিয়াম বার ফুটবল টুর্ণামেন্ট  শুভ উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ইয়াং স্পোর্টিং ক্লাব হালগরা পুর্ব গোয়ালবাড়ীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন,  গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ূম, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারন সম্পাদক মঈনুল ইসলাম মইন, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফয়সল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, ইয়াং স্পোর্টিং ক্লাবের এমরান আহমদ, সাকিল আহমদ,আবির চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য যে, উদ্বোধনী খেলায় মাধবকুন্ড ফুটবল একাদশ ২-০ গোলে এফসি সোনাতলাকে হারিয়ে জয় লাভ করে।


জুড়ীতে এসএম জাকির হোসাইন ফ্লাড লাইট টুর্নামেন্টের উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here