রূপগঞ্জ এ ৩শ ফিট মহা সড়কে ছিনতাই, ৯৯৯ কল

0
94

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জ এ কাঞ্চন ব্রীজ সংলগ্ন বসুন্ধরা গেইট এর সামনে এক ব্যাক্তির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সব কিছু।

ঘটনা ক্রমে জানা যায়, ভুক্তভোগীর নাম মোঃ শহিদ মিয়া, গ্রাম চরহামোয়া,থানা শায়েস্তা গঞ্জ, জেলা হবিগঞ্জ, পিতার নামঃ মোঃ হাজী মোহাম্মদ ফিরুজ আলী, মায়ের নাম হাজেরা খাতুন। মোঃ শহিদ জানান, কড়িল ফ্লাইওভার এর নিচ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবার জন্য দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ একটি প্রাইভেট কার সামনে এসে দাঁড়ায়,এবং মোঃ শহিদ গাড়িতে ওঠেন, এক পর্যায়ে গাড়িতে থাকা ৩ জন যাত্রী বেশে ছিলেন, আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময় ৷

কিছুক্ষন পর যাত্রী বেশে থাকা ৩ জন মোঃ শহিদ কে গামছা দিয়ে মুখ বেধে ফেলেন, এবং এলো পাথারি ভাবে মারপিট শুরু করেন বুকে এবং পায়ে লাঠি দিয়ে বেধরক মারপিট করেছে বলে জানান তিনি। সাথা থাকা ৮০০ টাকা, এবং ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ৷

এমত অবস্থায়, আনুমানিক সন্ধ্যা ৮ ঘটিকার সময়, রূপগঞ্জ এর কাঞ্চন ব্রীজ এর একটু সামনে বসুন্ধরা গেইট এর পাশে ৩শ ফিট মহা সড়কে সামনে আসলে, প্রাইভেট কার এর সামনের চাকা পানচার হয়ে যায় এমন সময় ভুক্তভোগী শহিদ মিয়ার চিৎকার চেচামেচি করলে,স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ৯৯৯ কল করেন। এমন সময় ছিনতাইকারী রা গাড়ি রেখে পালিয়ে যায়। এবং ৯৯৯ এর কল পাওয়ার পর রূপগঞ্জ থানা থেকে পুলিশ এসে ভুক্তভোগী মোঃ শহিদ কে উদ্ধার করতে সক্ষম হয়। এবং ভুক্তভোগী শহিদ কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান এবং জব্দকৃত প্রাইভেট কার থানায় নিয়ে যায়।


রূপগঞ্জ এ ৩শ ফিট মহা সড়কে ছিনতাই, ৯৯৯ কল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here