
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকাল ১০.৩৫ মি. থিসিস কর্ণার এবং ডিজিটাল রিসোর্সেস এক্সেস সেন্টার এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর।
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিনিয়র প্রফেসর ড.পুনেন্দু বিশ্বাসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন নীতি, নৈতিকতা ও বিবেকসম্পন্ন মানুষ হতে হবে বই পড়ার মাধ্যমে। বই পড়ার অভ্যাস গঠন করতে হবে পরিবার থেকে। পরিশেষে স্মাট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগারের বিকল্প নেই। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগার (অ.দা)বাবু পঙ্কজ কুমার সরকার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসু(আ.দ.), প্রফেসর ড.পূনেন্দু বিশ্বাস, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর লিটন সেন, প্রফেসর জাহিদ হোসেন, প্রফেসর জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।













