যশোরে লেডি চাকুবাজ খ্যাত মুসকান আটক।

0
81

যশোর জেলা প্রতিনিধি

যশোরের লেডি চাকুবাজ খ্যাত কিশোর অপরাধী চক্রের হোতা মুসকান কে ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মুসকান লামিয়া শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্যার মেয়ে। শনিবার রাত ৮টার দিকে গাড়িখানা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরো দুই সহযোগি পালিয়ে গেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।

জানা গেছে মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করে না। এ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

গত শনিবার সকালে যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের পুরানো দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলকে ছুরিকাঘাত করে ‍মুসকানসহ তার সহযোগিরা। এ ধরনের কিশোর অপরাধ থেকে মুক্তি পেতে তাদের দৃষ্টান্ত মুলক শ্বাস্তি দাবী করেছেন সুধিজনেরা।


যশোরে লেডি চাকুবাজ খ্যাত মুসকান আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here