বঙ্গোপসাগর থেকে ৭০ ঘণ্টা পর উদ্বার চার জেলের একজনের মৃত্যু

0
86

বরগুনা জেলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলায় আহত ভাসমান অবস্থায় উদ্বার হওয়া ৪ জেলের মধ্য আ. হাই (৩৮) নামে এক জেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আ. হাই তালতলি উপজেলার চামুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার ভোরে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় চার জেলেকে উদ্ধার করার পর কোস্টগার্ড তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। মৃত জেলে আব্দুল হাই বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের আসমত আলী হাওলাদারের ছেলে।

সোমবার রাত ১ টায় অ্যাম্বুলেন্সে গ্রামে আ. হাইর লাশ নিয়ে ফিরলে তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। আ. হাইর প্রতিবেশী জেলে কাইউমের সন্ধান এখনও পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আ. হাইর নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।


বঙ্গোপসাগর থেকে ৭০ ঘণ্টা পর উদ্বার চার জেলের একজনের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here