
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
প্রথমে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি এক এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া দিনব্যাপি নানা আয়োজনে দিবসটি পালন করছেন জেলাবাসী।










