ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

0
57

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরীর আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেয়।

প্রভাতভেরী সেখান থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত এবং কালোপতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

 


ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here