
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দারবান) প্রতিনিধি
আজ মঙ্গলবার ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে সকল শহীদের সরনে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের উদ্বোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা শুরুতে সকাল ১০.০০ ঘটিকায় সকল শহীদের সরনে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এইর পরে শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভা শুরু হয় পবিত্র ধর্মীয় বানী কোরান তেলওয়াত, ত্রিপিটক ও গীতা দিয়ে।এইর পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের সরনে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন অত্র কলেজের ছাত্র ও ছাত্রীরা। ছাত্র ও ছাত্রীদের সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য শেষে শুরু হয় অত্র কলেজের শিক্ষকদের মূল্যবান ভাষণ। উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের পক্ষ থেকে মূল্যবান ভাষণ প্রদান করেন জনাব হাসান মুহাম্মদ সোবাহানি সিনিয়র প্রভাষক ইংরেজি বিভাগ। জনাব মিজানুর রহমান সিনিয়র প্রভাষক রাষ্ট্র বিজ্ঞান বিভাগ। বাবু নিলোতপল বড়ুয়া সিনিয়র প্রভাষক ইংরেজি বিভাগ। জনাব জসিম উদ্দিন সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ। জনাব এমদাদুল হক সহকারী অধ্যাপক বাংলা বিভাগ সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব ও আ ম রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক জনাব মুহাম্মদ শালম। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণের মাধ্যমে শেষ হয় আজ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।













