ঘুষের অভিযোগে সীতাকুণ্ডের এসিল্যান্ডকে দুদকে তলব।

0
57

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনে দায়ের করা ঘুষের অভিযোগ তদন্তে সীতাকুণ্ডের এসিল্যান্ড মো. আশরাফুল আলমকে তলব করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল। একইসঙ্গে উপস্থিত থাকতে বলা হয়েছে সীতাকুণ্ড ভূমি অফিসের কানুনগো, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দুই সার্ভেয়ার, প্রাক্তন নাজিরসহ দপ্তরের আরও এক অস্থায়ী কর্মচারীকে। নাহিদা আক্তার নামে এক এতিম শিক্ষার্থীর দায়ের করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১টায় রাজস্ব কার্যালয়ে তাদের সকলকে স্ব-শরীরে হাজির থাকতে বলা হয়। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নোটিশ সাত কর্মকর্তা-কর্মচারী ও অভিযোগকারী নাহিদার কাছে প্রেরণ করা হয়েছে।
দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসিল্যান্ডসহ ৭ জনকে তলবের প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামালের কাছে জানতে চাইলে তিনি নোটিশের সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, ঘুষ অভিযোগটি সত্য নয়।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ২৬ মে সীতাকুণ্ড ভূমি অফিস থেকে নথি গায়েবের অভিযোগ তোলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউআরজিসির রাস্ট্রদূত ও সিনেটর ড. মাশফিক আহমেদ চৌধুরী। ওইসময় তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এ লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই বছরের ১৬ জুন ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর সিনিয়র সহকারী সচিব শাকিলা রহমান চট্টগ্রাম জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।


ঘুষের অভিযোগে সীতাকুণ্ডের এসিল্যান্ডকে দুদকে তলব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here