নরসিংদী রায়পুরায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী বিজয়ী

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নে উপনিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার বিজয়ী নিশ্চিত হয়।

২৭ফেব্রুয়ারি রোজ রবিবার প্রত্যাহারের শেষদিন হওয়ার পর ও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফর্ম না থাকায় রায়পুরা উপজেলার নির্বাচন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোসা: মাহফুজা আক্তারকে বিজয়ী ঘোষনা করেন।

জানা যায়, মির্জাচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক গত বছরের ৩ ডিসেম্বর সন্তাসীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে তার আসনটি শূন্য। সাবেক চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সহধর্মিণী আওয়ামীলীগ থেকে মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা করেন। আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন পএ প্রত্যাহারের শেষদিন তাকে বিজয়ী ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান,মোসা: মাহফুজা আক্তার মির্জাচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে একক প্রার্থী হন। অন্য প্রার্থী না থাকায় রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষনা করা হয়েছে


নরসিংদী রায়পুরায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী বিজয়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here