
আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ভারতীয় আমদানী নিষিদ্ধ অলিও বিস্কুট ১২০ কাটুন ও একটি সিএনজি গাড়ী( সিলেট -থ ১১-৯৭৫৯) সহ ৩ জন কে গ্রেফতার করেছে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ।

ধৃত ব্যক্তিরা হলো লাখাই উপজেলার কাটাল কান্দি গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মহিন মিয়া,রাইপুর উপজেলার বাঙালিনগর গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল কালাম ও এয়ারপোর্টে থানাধীন পিরেরগাওর আজিজের ছেলে আবুল হাসেম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪ টায় সিলেট টু কোম্পানিগঞ্জ সড়কে চেক পোষ্ট করার সময় বহরঘাটা নামক স্থানে ভারত থেকে আমদানী নিষিদ্ধ অলিও বিস্কুট ১২০ কাটুন ও একটি সিএনজি গাড়ী( সিলেট -থ ১১-৯৭৫৯) সহ তাদেরকে গ্রেফতারকৃত করা হয়।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় ফরিদ উদ্দিন পিপিএম স্যারের মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে ভারতীয় আমদানি নিষিদ্ধ পণ্য বাংলাদেশে কোন অবস্থাতেই ঢুকতে দেওয়া হবে না।এরই ধারাবাহিকতায় কাজ করছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।












