
আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন বাজার ও প্রাতিষ্টানের “হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের” আওতায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র প্রচেষ্টায় উপজেলা ও ইউনিয়ন ওয়াটস কমিটির দেয়া তালিকা অনুযায়ী মোট-২০ টি ল্যাট্টিনের কাজ চলমান রয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউনুস জানান, প্রতিটি ল্যাট্রিনে ৪ লক্ষ ৫০ হাজার টাকা করে ২০ টিতে মোট- ৯০ লক্ষ টাকার কাজ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পগুলো হচ্ছে, গুজারকান্দি জামে মসজিদ, গোয়াইনঘাট অফিসার্স ক্লাব,বাউরভাগ হাওর দক্ষিণ জামে মসজিদ, আসামপাড়া হাওর সারির পাড় নতুন জামে মসজিদ, দক্ষিণ কৈ কান্দর পাড় জামে মসজিদ, সিটিং বাড়ী জামে মসজিদ, আলীরগাঁও কলেজ, কচুয়ারপার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৯) ইছবপুর জামে মসজিদ ১০) হাটগ্রাম নগর ডেংরি মার্কাজুল উলুম মাদ্রাসা,হাদারপার বাজার, মনরতল বাজার, সানকিভাঙ্গা নতুন বাজার, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের পাশে, পূর্ব জাফলং ইউনিয়নের বাংলা বাজার, তোয়াকুল বাজার, জাতুগ্রাম মাদ্রাসা, লাফনাউট মাদ্রাসা, নিহাইন বাজার
ও চলিতাবাড়ী চক বাজার মাদ্রাসা।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উক্ত অর্থ বছরে এ প্রকল্পের আওতায় টেকসই পানি সরবরাহের জন্য আরো মোট ২৯০ টি গভীর ও সাবমারসিবল নলকুপের কাজ চলমান রয়েছে।”দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের” আওতায় অত্র উপজেলার হাকুর বাজারে একটি মার্কেট ভবন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছিল। প্রকল্পটি শীঘ্রই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।












