
জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা
স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ২১ বছর বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্র্যাব-৮।
র্যাব-৮ বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল এর নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে ০৩ মার্চ ২০২৩ ইং তারিখে ০২:১০ ঘটিকায় ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়াডস্থ কন্দ্রকপুর এলাকায় আসামীর বর্তমান বসতবাড়ি হতে স্ত্রীকে খুনের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম অলী উদ্দিন বাঘা ওরপে মোঃ আলী আাহাম্মদ (৪৩) , পিতা- মৃত রমিজ উদ্দিন বাঘা, স্থায়ী সাং- লেমুয়া,থানা-হিজলা, জেলা-বরিশাল। বর্তমান সাং- কন্দ্রকপুর, ওয়ার্ড নং-৩, ইউনিয়ন রাজাপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা বলে জানায়।
ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী অলী উদ্দিন বাঘা ওরপে মোঃ আলী আাহাম্মদ (৪৩),এর স্ত্রী হেলেনা আক্তার রোকেয়ার আনুমানিক ১৯ মার্চ ২০০১ ইং তারিখে বিবাহ হয়। বিবাহের ছয় সাত মাস পরে পারিবারিক কলহ জনিত কারণে স্ত্রীকে এলোপাতারি পেটে লাথি ও কিলঘুষি মেরে তার স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। ০২ জানুয়ারি ২০০২ সালে মৃত- হেলেনা আক্তার রোকেয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তার পর থেকে গ্রেফতারকৃত আসামী র্দীঘ ২১(একুশ) বছর বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিলো।
এমতাবস্থায় র্যাব-৮, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা থানায় মৃত্যুদন্ড প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। যার সেসন নং-১২৬/০৪, হিজলা থানার মামলা নং ০১, তারিখ-০২/০১/২০০২, জিআর মামলা নং- ০১/২০০২।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বরিশাল জেলার হিজলা থানায় হস্তান্তর করা হয়।













