লোহাগড়ায় বিসিআইসি ডিলার না হয়েও সার বিক্রি করেছেন ব্যাবসায়ী আলীম

0
81

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স রউফ এন্টারপ্রাইজের প্রোপাইটার আব্দুর রউফ। কিন্তু সেই লাইসেন্সের নামে আব্দুল আলীম সার তুলে নিয়ে নিজের আপন ভাই কাদেরকে দিয়ে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছ।

অনুসন্ধানে জানা গেছে , মেসার্স রউফ এন্টারপ্রাইজের প্রোপাইটার আব্দুর রউফ ৩/৪ মাস আগে মৃত্যু বরণ করেন। লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়ার খলিল মোল্যার ছেলে আব্দুল আলীম মেসার্স রউফ এন্টার প্রাইজের বিসিআইসির ডিলারের লাইসেন্স দিয়ে দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে সারের ব্যাবসা করে যাচ্ছেন। শুধু তাই নয়,তার আপন বড় ভাই আব্দুল কাদেরের সার বিক্রয়ের কোন সরকারি অনুমতি না থাকলেও লাহুড়িয়া তরকারিহাটে একটি দোকানে কাদের সার বিক্রি করেছেন।

এ ব্যাপারে আব্দুল কাদেরর সাথে কথা হলে তিনি বলেন জেলা কৃষি কর্মকর্তা আমাকে সার ও ওষুধ বিক্রয় করার জন্য লাইসেন্স দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ,ইউনিয়ন পর্যায়ে সারের সাব-ডিলারের অনুমতি দেন উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্ত কাদের যে অনুমতি পত্র দেখিয়েছেন, তা বীজ ও কীটনাশক বিক্রয়ের অনুমতি পত্র।

তাছাড়া ওই বাজারে পেয়াজ হাটে নুর ইসলাম নামে অপর এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া সার- ওষুধ বিক্রয় করছেন বলে জানা গেছে। কথিত সার ডিলার আব্দুল আলীমের সাথে কথা হলে তিনি বলেন, মেসার্স রউফ এন্টারপ্রাইজের মালিক আমি না তবে আমি ওই লাইসেন্সে ব্যবসা করি । অনুসন্ধানে আরও জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নে সকল সার ব্যাবসায়ীদের একটি সেন্ডিকেট গড়ে তুলেছেন এই আলীম। বৈধ সারের ডিলার না থাকলোও আলীম প্রকাশ্যে বেআইনি ভাবে সারের ব্যাবসা করছেন। এ ঘটনায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আব্দুল আলিমের নামে কোনো বিসিআইসি ডিলারসীপ নাই। তিনি কি ভাবে ব্যবসা করেন তা আমার জানা নাই। বিষয়টি আমি আমার কতৃপক্ষকে অবগত করবো।


লোহাগড়ায় বিসিআইসি ডিলার না হয়েও সার বিক্রি করেছেন ব্যাবসায়ী আলীম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here