
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ আনুমানিক দুপুর ১২ টার সময়। কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে মোঃ রুবেল হোসেন (৩৫) এর বাড়িতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছালে জানতে পারি।
ভুক্তভোগী মোঃ রুবেল হোসেনের ছোট পুত্র মোঃ জিহাদ হোসেন (৬) এর শরীরের প্রায় ৩৫% অংশ পুড়ে গিয়েছে। পরে তাকে স্থানীয়দের সাহায্যে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। ঘটনা স্থল থেকে আমরা আরো জানতে পারি। তার রান্নাঘর ও পাশে থাকা গোয়াল ঘরে আগুন লাগে। সে সময়কার গোয়াল ঘরে থাকা তার একটি বড় ষাড় গরু ঘটনাস্থলে পুড়ে মারা যায়। তাছাড়াও ভুক্তভোগীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী মোঃ রুবেল হোসেন একজন খেটে খাওয়া দিন মজুর বলে জানা যায়।













