জকিগঞ্জের সদর ইউনিয়নে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলা সদর ইউনিয়নস্থ রহিমখাঁরচক গ্রামে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে রহিমখাঁরচক কিশোরীদলের পরিচালনায় অত্র এলাকায় নিয়োজিত প্রশাসন,সরকারী সেবাদাতা,জন প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্ব সাধারনের উপস্থিতিতে কমিউনিটি সচেতনতা মূলক সভা ও সচেতনতা মূলক নাঠক আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য ও অতিথিদের পক্ষ থেকে পরামর্শ প্রদানের পাশাপাশি কবিতা আবৃতি,ছড়া,গান,কৌতুক সহ যৌতুক প্রদান ও বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা মূলক নাঠক মঞ্চায়ন হয়।

সংশ্লিষ্ট এফএফ আব্দুল কাদিরের সঞ্চালনায় ও রহিমখাঁরচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু বিশ্বাসের সভাপতিত্বে শুরু হওয়া কমিউনিটি সচেতনতা মূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন কিশোরী সায়রা আক্তার,কিশোরী কার্যক্রম অভিহিত করণ বক্তব্য দেন সুমানা বেগম,সূচনার যাবতীয় কর্মসূচী নিয়ে বক্তব্য দেন লাকি বেগম।

অত্র সভার প্রধান অতিথি জনাব ধীরেন্দ্র বিশ্বাস তার বক্তব্যে বলেন সরকারের উন্নয়নের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোও গুরুত্বের সাথে কাজ করছে।আর আমি আমার চাকুরী জীবনে অনেক সংস্থার সাথে মিলে মিসে কাজ করেছি তবে আমার দেখা সূচনা প্রকল্পের কৃষি উন্নয়ন সহ পারিবারিক পুষ্টি ও বহুমুখী আয় বর্ধনমূলক কর্মকান্ড একমাত্র এই প্রকল্পে দেখেছি।তিনি আরো বলেন যে আজকে আপনাদের কিশোরীদের কমিউনিটি সচেতনতা মূলক সভায় আমাকে আমন্ত্রণ করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ।

বিশেষ অতিথি ইউপি সদস্য নব কিশোর বিশ্বাস তার বক্তব্যে বলেন- আমার ওয়ার্ডস্থ নিজ গ্রাম রহিমখাঁরচকে মোট পরিবারের মধ্যে ৬৭ টি পরিবার নিয়ে কাজ করছে সূচনা প্রকল্প। এসব পরিবারে সূচনার সহায়তার ফলে দারিদ্র পরিবারের সচ্ছলতা উন্নয়নের পাশাপাশি সকলের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে আপনাদের আন্তরিক সেবা প্রদানে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সিলেট ও মৌলভীবাজার জেলার অতি দরিদ্র পরিবারের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে ২বছরের কম বয়সি শিশুদের খর্বাকৃতি হার ৩বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার লক্ষে কাজ করছে সূচনা প্রকল্প। পাশাপাশি কিশোরীদের সুন্দর জীবন গঠনের দক্ষতা বিষয়ক ও পুষ্টি জ্ঞান বৃদ্ধি বিষয়ক কর্মসূচি রয়েছে।

অদ্য সভার সভাপতি সুধাংশু বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে সভা উদ্ভোদন করেন ও তার সমাপনী বক্তব্যে বলেন কমিউনিটি সচেতনতা মূলক সভা ও সচেতনতা মূলক নাঠক এবং বিশেষ পরামর্শ বা কাউন্সিলিং এর মাধ্যমে জন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচী দেখে আমি খুবই বিস্মিত যা প্রসংসার দাবীদার।

সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ধীরেন্দ্র বিশ্বাস, সভার সভাপতি-সহকারী শিক্ষক সুধাংশু বিশ্বাস, বিশেষ অথিতি ইউপি সদস্য নব কিশোর বিশ্বাস,গ্রাম পুলিশ সন্ত বিশ্বাস,জিপিইউকে সভাপতি মনোয়ারা বেগম,সহ-সভাপতি হিমাংশু বিশ্বাস, সচিব বাবলী  বিশ্বাস,লিংকেজ লাকী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী সুমন আহমদ,শাহীন আহমদ,সাব্বির আহমদ,কিরেন্দ্র,জাকির হোসেন,সংকর ও অত্র এলাকায় সূচনার উপকারভোগী সহ সামাজিক, রাজনৈতিক,সংশ্লিষ্ট গ্রামের জনসাধারণ প্রমুখ।


জকিগঞ্জের সদর ইউনিয়নে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here