জাফলং হারিয়ে যাওয়া ১২ বছরের মেয়েকে খুঁজে দিল টুরিস্ট পুলিশ

আব্দুল কাদির,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে ১২ বছরের কিশোরী মেয়ে মুমু হারিয়ে যায়। হারিয়ে যাওয়া কিশোরী মুমু বান্দরবান জেলার বনরূপা পাড়ার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়,আজ ২৩ সেপ্টেম্বর ১২ঃ৩০ মিনিটের সময় ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের ইউনিট ইনচার্জ পুলিশ পরিদর্শক রতন শেখের কাছে জনৈক ব্যক্তি ইসকাক পরিচয় দিয়ে ০১৭৩০১৯৫৩২০ এই নাম্বার দিয়ে টুরিস্ট পুলিশ এর সরকারি নাম্বারে ফোন করে জানান, জাফলং জিরো পয়েন্টে ঘুরতে এসে তার ১২ বছরের মেয়ে মুমু হারিয়ে গেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই বিজিবি পয়েন্টে ডিউটিরত এস, আই, মোহাম্মদ আলী কে জানালে, সংগীয় পুলিশ সদস্য মাসুদরানাকে নিয়ে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় মেয়ে শিশুটি’কে ক্রন্দনরত অবস্থায় খুঁজে পায় টুরিস্ট পুলিশ। আবেগঘন পরিবেশে শিশুটিকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়। শিশু মেয়েটিকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। অবশেষে জাফলং থেকে হাসিমুখে বিদায় বেলায় জাফলং ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জাফলং হারিয়ে যাওয়া ১২ বছরের মেয়েকে খুঁজে দিল টুরিস্ট পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here