
মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ওয়ার্ড নং-০২ পুরাতন চড়াইকোল জামে মসজিদের ছাদ ঢালাইয়ের “শুভ উদ্বোধন” জামাতের সঙ্গে যোহরের নামাজ আদায়ের ও এলাকাবাসীর এক প্রীতিভোজের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো। পুরাতন চড়াইকোল জামে মসজিদের ৩ তলা ফাউন্ডেশনের প্রথম তলা ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উদ্বোধন করেন, নন্দলালপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খোকন। আরো উপস্থিত ছিলেন কুমারখালী গভঃ গার্লস হাই স্কুলের শিক্ষক মোঃ মাহবুব আলম রিপন। (সেক্রেটারি পুরাতন চড়াইকোল জামে মসজিদ) উপস্থিত ছিলেন আরো অনেকেই।পুরাতন চড়াইকোল জামে মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের খেটে খাওয়া মানুষ গুলো। পাশাপাশি অনেক শুভাকাঙ্ক্ষী, এবং ছাদ ঢালাইয়ের সমস্ত রড দিয়েছেন। কুষ্টিয়া জেলার দানবীর খ্যাত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব আলাউদ্দিন আহম্মেদ। সবমিলিয়ে এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শেষ হলো ছাদ ঢালাইয়ের সমাপনী অনুষ্ঠান।













