
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইসাহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে আজ। মৃত ইসাহাক গাবুয়া গ্রামের মৃত জেন্নাত আলী হাওলাদারের ছেলে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের বরগুনা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ে ইসাহাক হাওলাদার তার পালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।













