গোয়াইনঘাটে ইফাদাতুল উম্মাহ’র দোয়া মাহফিল ও বৃক্ষরোপন সম্পন্ন

আব্দুল কাদির,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মৃত ব্যক্তিদের(মুমিনদের) ও সদ্যপ্রয়াত দেশ বিখ্যাত আলেমদের স্মরণে ইফাদাতুল উম্মাহ ছয় মৌজা ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুম’আ মিফতাহুল উলুম আব্দুল মহল মাদ্রাসা মিলনায়তনে ইফাদাতুল উম্মাহের সভাপতি মাও. জুনায়েদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় এই দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বলেন, গত বছর অর্থাৎ ২০২০ ও ‘২১ সালে আমরা যাদের হারিয়েছি- শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ., বাংলার মাদানি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ., উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ., খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন ইমামবাড়ি রহ., মজলুম জননেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ., মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ., আল্লামা আশরাফ আলী রহ.সহ যারাই বিদায় নিয়েছেন, তাঁদের কারও শূন্যস্থান পূরণ হবার নয়। উম্মাহর এই দুর্দিনে তাঁদের খুব প্রয়োজন ছিল। রত্ন হারিয়ে গেলে রত্নের কদর বুঝা যায়। এক নূর হোসাইন কাসেমী রহঃ চলে গেছেন, এরকম আপোষহীন নূর হোসাইন কাসেমী আর আসবেন না।

একেকজন ছিলেন, উম্মাহর দরদী অভিভাবক। এদিকে আমাদের এলাকায়ও একের পর এক অভিভাবকরা চলে যাচ্ছেন। আল্লাহ যেনো তাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন। এসময় বক্তব্য রাখেন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, মাও. গোলাম রব্বানী, মাও. জালাল আহমদ, ছাত্রনেতা ইনসাদ হোসাইন রাজিব, মাও. আব্দুর রহিম, মাও. আজমত উল্লাহ, মাও. বদরুল আলম, মাও. নাজমুল ইসলাম, মাও. আনোয়ার আহমদ প্রমুখ। পরিশেষে মাও. এহসান উল্লাহ দা.বা. এর দোয়া এবং নসিহতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


গোয়াইনঘাটে ইফাদাতুল উম্মাহ’র দোয়া মাহফিল ও বৃক্ষরোপন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here