
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ইং ১০/৩/২৩ তারিখ ভুরুঙ্গামারী থানার এস আই / শাহিন আল মামুন কর্তৃক সঙ্গীয় এএসআই / হারুন অর রশিদ, এএসআই / পরিতোষ রায় এবং এএসআই / রাজু আহমেদ সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৬ নং জয়মনিরহাট ইউনিয়নের অন্তর্গত বড় খাটামারী (গুচ্ছগ্রাম) গ্রামস্হ মাদক কারবারি আসামি ১। মোঃ ছলিম উদ্দিন (৩৮) পিং মোহাম্মদ খাদেম উদ্দিন এর বসত বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করে। উপরোক্ত আসামি সলিম মিয়া (৩৮) কে হাতেনাতে আটক করে পুলিশ। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল মাদক কারবারি ও মাদক সম্রাট আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২) পিং -মৃত শের আলী সাং- বড় খাটামারী গুচ্ছগ্রাম থানা- ভূরঙ্গা মারী, জেলা- কুড়িগ্রাম ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৮ তাং ১০/৩/২৩ ইং রুজু করা হয়েছে। উপরোক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।।













