
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ার ১নং ধামালিয়া ইউনিয়নের ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে গত ১৬ বছর যাবত ধরে আছমা খাতুন নামের একজন হতদরিদ্র মহিলা ফ্রী আয়াপদে কাজ করে আসছিল৷ কথা ছিল নিয়োগ আসলে তাকেই নেওয়া হবে বেতনভুক্ত হিসাবে।
যথারীতি নিয়োগ প্রক্রিয়া শুরু হলে স্কুলের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আছমা খাতুনকে ডেকে ১০(দশ)লক্ষ টাকা দাবী করে বসে অন্যথায় যে বেশি টাকা দিবে তাকে আয়াপদে নিয়োগ দিবে। আছমা খাতুন এত টাকা দিতে অপারগতা জানাই।তখন তারা মোটা অংকের টাকার বিনিময়ে অন্য একজনকে নিয়োগ দেয়।
এ বিষয়ে স্কুলের সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম কাছে জানতে চাইলে তিনি বলেন ফ্রি সার্ভিস দেয় এই কথাটি সত্য নয় । আসমা খাতুন কে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি মাসে ২৫০০ টাকা বেতন হিসাবে প্রদান করা হয় । এতে আসমা খাতুন ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর সাথে নিয়ে স্কুলের সামনে মানববন্ধনের আয়োজন করেন।













