ঘোড়াঘাটে র‌্যাবের হাতে জ্বীনের বাদশা গ্রেফতার

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে র‌্যাবের অভিযানে ইমরান হোসেন ইমন কবিরাজ (২৫) নামের এক কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার হাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হায়দার নগর গ্রামের মৃত, নবাব খানের ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত ইমরান প্রায় এক মাস পূর্বে জয়পুরহাট জেলা সদরের পূর্ব দেবীপুর মহল্লার সাজ্জাদ ইসলামকে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেন। এর পর জ্বীনের বাদশা ইমন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার হাটপাড়া থেকে ইমরান হোসেন ইমন কবিরাজকে আটক করে। এ সময় প্রতারণা কাজে ব্যবহৃত ৩টি পিতলের কলসি, প্রাচীন মূদ্রা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

আটকৃত ইমরান জ্বীনের কলসি ভর্তি সোনা পাইয়ে দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।


ঘোড়াঘাটে র‌্যাবের হাতে জ্বীনের বাদশা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here