নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

ইয়াবাসহ আবেদা খাতুন(৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে নড়াইল ডিবি পুলিশ। এ সময় তার নিকট হতে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবেদা খাতুন কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র দিকনির্দেশনা অনুযায়ী রবিবার(১২ মার্চ) দিবাগত রাতে নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here