বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্ভোধন

বিশেষ প্রতিনিধি:

ফ্রেন্ডশিপ সিআইডিআরআর-কোস্টাল প্রজেক্টের মাধ্যমে গতকাল ২৫শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৮:৩০ ঘটিকায় আমড়াতলা পুকুরঘাট, (সোনাইলতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন) ইউনিয়ন: সোনাইলতলা, উপজেলা: মোংলা, জেলা: বাগেরহাট এ বাস্তবায়িত বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাবিবুন নাহার, এম.পি.মহোদয় , সংসদ সদস্য ৯৭, বাগেরহাট ৩, মাননীয় উপ-মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের হাওলাদার, উপজেলা চেয়ারম্যান, মোংলা, কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, মোংলা, বাগেরহাট, জনাব নাজিনা বেগম নারজিনা, ইউনিয়ন চেয়ারম্যান, ৩নং সোনাইলতলা ইউনিয়ন, মোংলা, বাগেরহাট, জনাব ফরিদ আহমেদ সাগর, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ক্লাইমেট এ্যাকশন, ফ্রেন্ডশিপ, ঢাকা । এছাড়া ফ্রেন্ডশিপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোকবুল হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী, জনাব মোঃ আব্দুল আউয়াল, প্রজেক্ট ইনচার্জ এবং ফিল্ড ফ্যাসিলিটেটরগণ।

সর্বপ্রথমে মাননীয় উপমন্ত্রী পুকুরঘাট ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্ভোধন করেন এবং পরিষদের পক্ষ থেকে দোয়া কামনা ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তিনি ফ্রেন্ডশিপের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন যে, দুর্যোগ মোকাবেলায় ফ্রেন্ডশিপ অত্র এলাকায় তাদের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি ব্যাতিক্রমধর্মী কাজ তথা বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য পুকুরঘাট নির্মান করেছেন। এটি আসলেই দুর্যোগ কবোলিত অত্র এলাকার মানুষের জন্য একটি বড় বাঁধার নিষ্পত্তি হল।

পুকুরঘাট উদ্ভোধনের পরে মাননীয় উপমন্ত্রী মহোদয় সোনাইলতলা ইউনিয়ন পরিষদ হলরূমে ফ্রেন্ডশিপের উক্ত প্রকল্পের মাধ্যমে ঘর মেরামতের যন্ত্রপাতি বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ৯টি ওয়ার্ডে ৯সেট উপকরণ হস্তান্তর করেন। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন, খাবার পানি এলাকার একটি বড় সমস্যা এবং ফ্রেন্ডশিপ আমাদের একটি পরিচ্ছন্ন পুকুর ঘাটের ব্যবস্থা করে দিয়েছে সে জন্য আমি ফ্রেন্ডশিপকে ধন্যবাদ জানাই। তিনি আরো উল্লেখ করে বলেন ফ্রেন্ডশিপ ঘর মেরামতের যে উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে তার সঠিক ব্যবহার করতে হবে এবং এর পশিক্ষন কাজে লাগিয়ে এলাকার দুর্যোগ মোকাবেলায় আপনাদের আরো আরো কাজ করতে হবে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার শুভ সমাপ্তি করেন।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাজিনা বেগম নারজিনা, ইউনিয়ন চেয়ারম্যান, ৩নং সোনাইলতলা ইউনিয়ন, মোংলা, বাগেরহাট এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদ আহমেদ সাগর, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ক্লাইমেট এ্যাকশন, ফ্রেন্ডশিপ, ঢাকা। উক্ত বিতরণ কর্মশালায় স্বাগত বক্তব্য পেশ করেন আবু তাহের হাওলাদার, উপজেলা চেয়ারম্যান, মোংলা। তিনি তার বক্তব্যে ফ্রেন্ডশিপের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের মাধ্যমে পুকুর ঘাট নির্মানে সোনাইলতলা ইউনিয়ন পরিষদকে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, মোংলা, বাগেরহাট, তিনি তার বক্তব্যে পুকুর ঘাটের নির্মানের উদ্যোগকে প্রসংশিত করেন এবং এর পাশাপাশি ঘর মেরামতের উপকরনগুলো ব্যবহার করে ঘূর্নিঝড়ের দুর্বল ঘর মেরামতের প্রশিক্ষনের পরামর্শ দেন। এরপর মাননীয় উপমন্ত্রী মহোদয় বলেন যে, “ফ্রেন্ডশিপ অত্র এলাকার দুর্যোগ ঝুঁকিহ্রাসের উপর প্রশংসার সাথে কাজ করে চলেছে এবং আমি আশা করবো ফ্রেন্ডশিপ সব সময় আমাদের পাশে থাকবে।”


বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের জন্য নির্মিত পুকুরঘাট উদ্ভোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here