চাঁদা না দেওয়ায় ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আহত ২

নিজস্ব প্রতিনিধি:

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডে আঃ রব ব্যাপারী দোকান নামক স্থানে প্রকাশ্য দিবালোকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুর করেছে স্থানীয় চাঁদাবাজ সেলিম। এসময় সন্ত্রাসী হামলায় প্রতিষ্ঠানের মালিক অবসর প্রাপ্ত ভোলা জজ কোর্ট কর্মচারি মোঃ গোলাম মাওলা (৭৬) ও নাতি মোঃ আলআমিন (২২) দুইজনেই গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোঃ গোলাম মাওলা জানান, আমি দীর্ঘদিন যাবৎ আঃ রব ব্যাপারী দোকান নামক এলাকায় দোকান করে আসছি। আমার বাড়ী দোকানের কাছেই। আমি ২ নং ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ সেলিম অনেকদিন দরে আমার দোকান থেকে বাকিতে সদাই নেয়। এক পর্যায়ে অনেকগুলো টাকা সে আটকে ফেলে।

আমি তার কাছ থেকে বকেয়া টাকা চাইলে সে আমার কাছ থেকে আরো ১১ হাজার টাকা চায়। সেলিমকে ক্যাশ টাকা দিতে না চাইলে সা আমাকে ও আমার নাতি মোঃ আলামিন কে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে সে দোকান ভাংচুরের পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মালামাল ও ক্যাশ ড্রয়ের থেকে আনুমানিক ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোঃ সেলিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি বর্তমান ও সাবেক কাউন্সিলর দু’জনকেই জানানো হয়েছে। বিকেলে এটা নিয়ে তারা বসবে।

এদিকে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এস আই মোঃ জমিসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একটি টিম। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষই থানায় কোনো ধরনের লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন ভোলা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন।


চাঁদা না দেওয়ায় ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here