খোকসায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

0
65

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ৭৮, কুষ্টিয়া-৪ ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপত্বিতে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ৭৮, কুষ্টিয়া-৪ ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি খোকসা উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলিগ সভাপতি খোকসা উপজেলা শাখা মোঃ বাবুল আক্তার, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান আরো বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহীনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও জাতীয় দৈনিক একুশে নিউজ, দৈনিক কুষ্টিয়ার সংবাদ স্টাফ রিপোটার নিখিল কুমার বিশ্বাস সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

তিনদিনের এ কৃষি মেলায় প্রায় ২৫ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।


খোকসায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here