সিলেটে মাজার জিয়ারত শেষে জাতীয় নির্বাচনি প্রচারণার ঘোষণা দেন রিয়াদ আহামেদ সরকার

0
92

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫ রায়পুরা আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশি রিয়াদ আহামেদ সরকার নির্বাচনি প্রচারণার ঘোষণা দেন।

১৬ই মার্চ বৃহস্পতিবার রায়পুরা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের প্রায় দুই-শতাধিক নেতাকর্মীদের নিয়ে সিলেটের হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করেন রিয়াদ আহামেদ সরকার, এসময় তিনি বলেন তৃনমুল আওয়ামীলীগকে শক্ত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নরসিংদী ৫ আসন থেকে মনোনয়ন চাইবো, আজ সিলেটের হযরত শাহজালাল (রঃ) এবং হযরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলাম, আজ থেকে নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবো।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতিঃ আফজাল হোসেন, নরসিংদী জেলা পরিষদের সদস্যঃ রাজিব আহামেদ, হাইরমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানঃ কবির সরকার,মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানঃ সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকঃ সাইফুর রহমান এবং আসাদুজ্জামান টিটু, অর্থ বিষয়ক সম্পাদকঃ হুমায়ুন কবির, রায়পুরা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকঃ তাপস কুমার বিশ্বাস, পৌরসভা মৎস্যজিবি লীগের সাধারন সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকঃ মাসুদুর রহমান মাসুদ, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিঃ আরিফুল ইসলাম রিপন প্রমূখ।


সিলেটে মাজার জিয়ারত শেষে জাতীয় নির্বাচনি প্রচারণার ঘোষণা দেন রিয়াদ আহামেদ সরকার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here