রায়পুরায় পাঁপড়ি অধিকার প্রকল্পের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

অর্গানাইজিং ডাউভারসিফাইড এন্ড হলিস্টিক ইনিসিয়েটিভস অন নলেজ একিউজিশন ফর রিমোটেস্ট চর এরিয়া চিলড্রেন (অধিকার) প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা বিষয়ক সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

চানপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, এসএমসি সদস্য শাহনাজ প্রমূখ।

পাপড়ি অধিকার ফোকাল পারসন জাকিউল আলম ভুইয়ার সঞ্চালনায় উদ্যেশ্য বর্ণনা করেন পাপড়ি অধিকার প্রকল্প সমন্বয়কারী আলা উদ্দিন, প্রকল্প উপস্থাপনা করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. নাজিম উদ্দিন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প হিসাবরক্ষক ফখরুল ইসলাম প্রমূখ, নজরুল ইসলাম, শফিক সরকার এবং চানপুর ইউনিয়নের বিভিন্ন গণমান্যব্যক্তিবর্গগণ।


রায়পুরায় পাঁপড়ি অধিকার প্রকল্পের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here