র‌্যাব-৬ এর অভিযানে যশোরের শার্শা হতে ২০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

0
62

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

১। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২৩ তারিখ র‌্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার শার্শা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ রজ্জব আলী(৫২), ২। মোঃ জুয়েল(২৬), উভয় থানা-ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

৩। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।


র‌্যাব-৬ এর অভিযানে যশোরের শার্শা হতে ২০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here