
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
আজ ১৭ মার্চ, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ বিশেষ কর্মসূচি গ্রহণ করে। যথা সময়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উক্ত সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: এডভোকেট মতিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মো: নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন সুমন খান সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় সমর্থক সহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিল।













