বঙ্গবন্ধুর জন্মদিনে পাঁচহাজার জেলে পরিবার নিয়ে এমপি শাওনের জেলে উৎসব 

0
55

এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

ভোলার তজুমদ্দিনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাতিল হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।শুক্রবার (১৭ মার্চ) তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন, উপজেলা মৎস্য লীগের সার্বিক সহযোগিতায় ৫ হাজার জেলেদের নিয়ে জেলে উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক দ্বীপ সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে শেখ হাসিনার অবদান অপরিসীম, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরশাসনের অবসান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাঙালির ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে। খাদ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি ও একাত্তরের নরঘাতক মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পন্ন এবং রায় কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে এক সময় দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশ অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করত সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে রাস্তাঘাট,ব্রিজ কালভার্ট, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি, বিদ্যুৎ, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে এ উপজেলায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ইতিপূর্বে বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চলমান রয়েছে আরো হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বঙ্গবন্ধুর জন্মদিনে পাঁচহাজার জেলে পরিবার নিয়ে এমপি শাওনের জেলে উৎসব 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here