কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়ারি সহ এক মাদক কারবারি আটক

0
81

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়ারি সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানার পুলিশ।গত ১৬ ই মার্চ বৃহস্পতিবার ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় মেসার্স সাহা ফিলিং স্টেশন হতে ১০ কেজি গাজা ও ২ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি আলতাফ হোসেন (২৫) কে আটক করা হয়।

আলতাফ হোসেন উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের নুরুল ইসলাম এর পুত্র।আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে, পলাতক আসামী মোঃ রশিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ নাইম হোসেন গং তাকে গাঁজা ও ফেন্সিডিল সহ আন্ধারীঝাড় বাজারে নিয়ে গিয়ে অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি তাকে ফোন দিলে তাদেরকে গাঁজা ও ফেনসিডিল দেওয়ার জন্য বলা হয়েছে।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামি ও পলাতক, অজ্ঞাতনামা আসামীগণের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ১৭ মার্চ রাতে ০৫ জুয়াড়িকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায় ১৭ মার্চ রাত্রি সাড় ৩টর দিকে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার (ঝুকিয়া) এলাকার মৃত হাছেন আলীর পুত্র আফজাল হোসেন (৫৫) এর বাড়ি হতে জুয়া খেলারত অবস্থায় বাগভান্ডার ঝুকিয়া এলাকার আঃ সবুর এর পুত্র আশরাফুল (৩২), এবং উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার এলাকার মোকছেদ আলীর পুত্র জসিম উদ্দিন (২৭), মোবারক হাজীর পুত্রঃ রফিকুল ইসলাম (৪২), ইয়াছিন আলীর পুত্র মঞ্জু মিয়া (২৭) কে জুয়া খেলার নগদ ১৮৮০ টাকা ০৪ টি মোবাইল ফোন, ০১ সেট তাস গ্রেফতার করা হয়।

উপরোক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি জানান, মাদক মামলা আসামিদের বিরুদ্ধে একাধিক রয়েছে। গ্রেফতার কৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জুয়ারি সহ এক মাদক কারবারি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here