পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে

0
73

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

রাজপথে ঠান্ডা পানির শরবত, আখের রস, সেক্স, ডায়াবেটিকস বা গ্যাস্ট্রিক ‘নিরাময়’ হালুয়া খাওয়ার অভ্যাস অনেকের। কিন্তু এসব খেয়ে সর্বস্ব হারনো রেকর্ডও কম নয়। সব হারানোর পর বুঝতে পারেন অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। এদিকে, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ সাড়া বাংলাদেশে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য বেড়েছে। তিন পদ্ধতিতে যাত্রীদের অজ্ঞান করার কৌশল নেয় তারা। বাসের যাত্রী সেজে অথবা বিক্রয় প্রতিনিধি হিসেবে মানুষকে আকৃষ্ট করে অজ্ঞান করার ঔষধ মিশ্রিত খাবার খাওয়ানো, রাস্তায় খাবারের পসরা বসিয়ে আখের রস, ডাব, হালুয়া ইত্যাদি এবং সিএনজিতে যাত্রী বেসে অন্য যাত্রীকে উঠানো কিংবা পান ও জুস খাইয়ে সবর্স্ব হাতিয়ে নেয় তারা।

অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা এমনভাবে মানুষের সঙ্গে মিশে কথা বলে যে অধিকাংশরাই চিনতে না পেরে তাদের পাতানো ফাঁদে পা দেয়। তাদের দেয়া খাবার খায়, জুস কিংবা ডাবের পানি খায়, কেউবা আবার ইসুপগুলের শরবত খায়। এসব খেয়ে অজ্ঞান হয় এবং হারিয়ে ফেলেন সর্বস্ব।


পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here