লোহাগড়ায় প্রিমিয়ার ব্যাংকের শুভ উদ্ধোধন

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় প্রিমিয়ার ব্যাংকের ২২৪ তম লোহাগড়া বাজার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে লোহাগড়া গুড় পট্রির পাশে রোকেয়া ভবনের ২য় তলায় এ ব্যাংকের উদ্ধোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতি লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। স্বাগত বক্তব্য দেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের লোহাগড়া শাখার ম্যানেজার মোল্যা মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, গেপালগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এর সম্পাদক মাসুদুর রহমান, লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইবাদত শিকদার প্রমুখ।

এছাড়া লোহাগড়া উপজেেলার সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, বাজারের ব্যবসায়ী, গ্রহক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্ধোধন করেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় সমিতি লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।


লোহাগড়ায় প্রিমিয়ার ব্যাংকের শুভ উদ্ধোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here