
বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
বাংলাদেশ তাঁতী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা তাঁতী লীগ কতৃক আলোচনা সভা ও কেককাটার আয়োজন করে।
ময়মনসিংহ জেলা তাঁতী লীগের সভাপতি তাজুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমানুল ইসলাম জলিল এর সঞ্চালনায় ময়মনসিংহ দুর্গাবাড়ি রোড, গ্রীন পার্ক রেস্টুরেন্টে ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে কেককাটা ও আলোচনা সভা আয়োজিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।













