ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষের ঘর হস্তান্তর উপলক্ষে মতবিনিময়

0
66

এম নয়ন,স্টাফ রিপোর্টার তজুমদ্দিন ভোলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের ঘর হস্তান্তর বিষয়ে তজুমদ্দিন উপজেলা প্রশাসন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (২০ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ২২ মার্চ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের সারা দেশে উদ্বোধন করার পর ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনা উপস্থিত থেকে তজুমদ্দিন উপজেলার ৪টি ইউনিয়নে মোট ১শত ৬৩টি ঘর হস্তান্তর করবেন বলে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম জানান। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাবেক সভাপতি গাজী আঃ জলিল, রফিক সাদী, সহ-সভাপতি মোঃ ফারুক, সাবেক সাধরণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহীম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আকতার হাওলাদার, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মামুন, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ প্রমুখ। সভায় আরো জানানো হয় আগামী ২২ মার্চ চাঁদপুরে ৮জন, সোনাপুর ১০০জন, শম্ভুপুরে ৩৫জন ও চাঁচড়ায় ২০জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলীল হস্তান্তর করা হবে।


ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষের ঘর হস্তান্তর উপলক্ষে মতবিনিময়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here