
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
“আত্মবিশ্বাসে_আত্মরক্ষা” স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস,বহ্নিশিখার বলীয়ান নারী, লালমনিরহাট জেলা শাখার আয়োজনে নারীদের “আত্মরক্ষা_কৌশল_আত্মবিশ্বাস_উন্নয়ন_প্রশিক্ষনের” সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলমগীর কবির প্রধান সমন্বয়ক, গ্রীন ভয়েস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন উপদেষ্টা গ্রীন ভয়েস, লালমনিরহাট জেলা শাখা। মোঃ ফরহাদ আলম সুমন উপদেষ্টা, গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা। ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম উপদেষ্টা,গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। মো: আব্দুল আহাদ উপদেষ্টা গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা শাখা। সোহাগ কুমার হালদার প্রভাষক,আদিতমারী সরকারি কলেজ। মোঃ রেদোয়ান হোসেন রাঙ্গা কার্যনির্বাহী সদস্য, কেন্দ্রীয় সমন্বয় কমিটি, গ্রীন ভয়েস মোঃ সম্রাট আহমেদ সভাপতি, গ্রীন ভয়েস, কারমাইকেল কলেজ শাখা। মোঃ স্বপন মাহমুদ সভাপতি,গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মোঃ শহিদুল ইসলাম সোহেল সভাপতি, গ্রীন ভয়েস, লালমনিরহাট জেলা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম শফিক, প্রেসিডেন্ট, বায়োকেমিক সাইন্স রিসার্স ফাউন্ডেশন।
উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস সেতু। পুরো অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন তাহমিদা ফারহানা। জয়তু বহ্নিশিখা যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে।
গ্রীন ভয়েসের বিভিন্ন সময়ে সামাজিক কাজ গুলো ছিল চোখে পরার মত। করোনা মহামারী সময়ে গ্রীন ভয়েস লালমনিরহাট জনসাধারণ কে সচেতনতা ও মাস্ক বিতরণ ও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিল। এ ছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গ্রীন ভয়েস লালমনিরহাট কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। লালমনিরহাটের সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ছাত্র সমাজ সহ সর্ব স্তরের মানুষের কাছে একটি সমাদৃত নাম গ্রীন ভয়েস। যুব সমাজ কে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিভিন্ন সময়ে গ্রীন ভয়েস আয়োজন করে থাকে সামাজিক নানা আয়োজন। গ্রীন ভয়েসের ভূয়সী প্রশংসা করেন লালমনিরহাট জেলা বাসী।













