
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭২ বোতল ফেনসিডিল সহ আনন্দ বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।
আটকৃত ওই ব্যক্তি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ মার্চ) ভোরে থানার সহকারী পুলিশ পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কাশিমপুরে আনন্দ বিশ্বাসের বসত বাড়িতে তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডি সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটককৃত আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













