সকলকে এগিয়ে আসতে হবে মা ইলিশ রক্ষায়-এমপি শাওন

ভোলা জেলা প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪-২৫ অক্টোবর-২০২১) মা ইলিশ সংরক্ষনে ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্ববান জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা হলে নদীতে মাছ সংকট হবে না।

বুধবার লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুছ প্রমূখ উপস্থিত ছিলেন।


সকলকে এগিয়ে আসতে হবে মা ইলিশ রক্ষায়-এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here