গ্রাম-গঞ্জে তথ্য প্রযুক্তি সেবা পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম-গঞ্জে তথ্য,প্রযুক্তি সেবা পৌছে দিয়েছেন। এক সময় বাংলাদেশের মানুষ তথ্য অধিকার থেকে বঞ্চিত ছিল। ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য সেবা পাচ্ছে সাধারণ মানুষ।

বুধবার লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ব তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্র্যালিি শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএফ শাহাবুদ্দিন, মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুছ, লালমোহন উপজেলা কোস্ট ফাউন্ডেশনের ম্যানেজার ফাইমা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।


গ্রাম-গঞ্জে তথ্য প্রযুক্তি সেবা পৌছে দিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here