

ভোলা জেলা প্রতিনিধি:
লালমোহনঃ লালমোহনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সহ-সভাপতি এসবি মিলন, সাধারণ সম্পাদক জসিম জনি, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমূখ।












