যুবলীগ সহ জনসাধারণকে মহান স্বাধীনতা দিবসের শুভেছা জানালেন যুবলীগ সভাপতি পদ প্রত্যাশী আউয়াল।

0
76

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আসছে ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। কে এই আউয়াল? কি তার রাজনৈতিক পরিচয়? কেনইবা এত জনপ্রিয়? হাইস্কুলের গন্ডির সীমানায় দূ: সময়ে ছাত্রলীগের পতাকা উড়িয়েছেন, জয়বাংলার স্লোগান শুনলে পড়ার টেবিল থেকে দৌড়ে গিয়ে মিছিলে যোগদান করা ছেলেটাই, লালমনির সদর হারাটীর এক সময়ের ছাত্রলীগের আইকন মো: আব্দুল আউয়াল। বিএনপি জামাতের সময় ছাত্রলীগের ত্রি – বার্ষিক সম্মেলনের মাধ্যমে ২ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ সালে লালমনিরহাট সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক হিসেবে দমিয়ে বেড়িয়েছেন এই অকুতোভয় দুঃসাহসী ছাত্রনেতা। দূসময়ে ছাত্রলীগকে সুসংগঠিত করেছেন। হামলা – মামলা, জুলুম অত্যাচার সহ্য করেও রাজনীতিতে ছিলেন খুবেই সক্রিয়। ছাত্র হিসেবে ছিলেন তুখোড়, সফলতার সাথে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। রাজনীতির মাঠে খুব জনপ্রিয় নাম, ছাত্রলীগের এক সময়ের অহংকার আউয়াল সদর যুবলীগের সদস্য হিসেবে রাজনীতিতে বেশ সক্রিয়।

যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করতে ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন ইউনিয়নের ত্রি – বার্ষিক সম্মেলন। এরেই ধারাবাহিকতায় শেষ হয়েছে হারাটীর সকলে ওয়ার্ডের সম্মেলন। হারাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন কে ঘিরে চলছে নানা আলোচনা। যুবলীগের সভাপতি পদ পার্থী হিসেবে বেশ সকলের কাছে জনপ্রিয় এই সাবেক ছাত্রনেতা। কথা হয় দৈনিক একুশে নিউজের সাথে, এই ছাত্রনেতা বলেন, দল যদি আমাকে সভাপতির দায়িত্ব ভার দেয়, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলন, সংগ্রামে মাঠে থেকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে স্বাধীনতা বিরোধীদের। যুবলীগের হারাটী ইউনিয়নের সভাপতি পদ প্রত্যাশী এই ছাত্রনেতা সকলের দোয়া কামনা করছে।


যুবলীগ সহ জনসাধারণকে মহান স্বাধীনতা দিবসের শুভেছা জানালেন যুবলীগ সভাপতি পদ প্রত্যাশী আউয়াল।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here