লালমনিরহাট জেলা আওয়ামীলীগ আয়োজিত দেশের ৫২ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

দেশের ৫২ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।

এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। বাঙালি জাতি পায় লাল সবুজের একটি স্বাধীন পতাকা। আজ এই মহান দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের জন্য জেলা আওয়ামীলীগ লালমনিরহাট ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান সহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারি সকল বীর সেনানী ও যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ স্বাধীন তাদের রুহের মাগফেরাত, দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: এ্যাড: মতিয়ার রহমান। কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি এ্যাড: সফুরা বেগম রুমী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: নজরুল হক পাটোয়ারী ভোলা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: এডভোকেট নজরুল ইসলাম রাজু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মো: আকমল হোসেন। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: মোড়ল হুমায়ুন কবির, পৌর সভার মেয়র মো: রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামরুজ্জামান সুজন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: এ্যাড: শরিফুল ইসলাম রাজু, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আলহাজ্ব মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাশেদ জামান বিলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান আওরঙ্গ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


লালমনিরহাট জেলা আওয়ামীলীগ আয়োজিত দেশের ৫২ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here