পবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবস র‌্যালী, বর্ণাঠ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, দোয়া এবং প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকাল সাড়ে ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা পাদদেশে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, পবিপ্রবি সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

একই স্থানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বপ্নদ্রষ্টা।তিনি এমন নেতা ছিলেন যিনি স্বপ্ন দেখাতেন এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করতেন।

সকাল ৯.০০ ঘটিকায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং পরবর্তিতে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সম্মুখে শেষ হয়। সকাল ১০টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের মাঝে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত ও দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

এসকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


পবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here