
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগরের আকর্ষিক টর্নেডোর আঘাতে মৃত্যুবরণকারী রুহুল কুদ্দুসের পরিবারের পক্ষ থেকে তার ছেলে সোহাগ ও মেয়ের তামান্নার হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কলিমুল্লাহকে ৫০০০ টাকা সহ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতা হাত বাড়িয়েছেন স্থানীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৫ শে মার্চ) বিকাল ৪ টায় জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে এসময আরো উপস্হিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওঃ আজিজুর রহমান সাতক্ষীরা ৪ আসনের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রহমান সহ উপজেলা ও স্হানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ।ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন,টর্নেডো দুর্গত এলকার মানুষের দুর্ভোগ লাঘবে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।










