জকিগঞ্জের বীরশ্রীতে ধর্মীয় নেতৃবৃন্দের পুষ্টি সতেজীকরণ প্রশিক্ষণ সম্পন্ন

আব্দুল কাদির, সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে আজ (১৩ অক্টোবর, ২০২১) বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময় এফআইভিডিবি-সূচনা প্রকল্প কর্তৃক ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক সতেজীকরণ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

উক্ত প্রশিক্ষণে বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুছ ছালাম চৌধুরীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদের পরিচালনায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ওয়াসিম আক্রাম, ধর্মীয় ও গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তছদ্দর আলী, মাওলানা কবির আহমদ, মাওলানা আলতাফ মাহমুদ, মাওলানা ফয়েজ আহমদ, জামাল উদ্দিন, শফিউল্লাহ, শওকত আলী, জলধর বিশ্বাস, রইছ আলী, আজির উদ্দিন, সুজেন্দ্র বিশ্বাস, আব্দুল খালেক, রইদুল হক, আব্দুল জব্বার, কামাল আহমেদ, আব্দুস শুকুর, জালাল মিয়া, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, নিজাম ওয়াজেদ, এমাদ উদ্দিন, ইউপি সচিব ফখরুল ইসলাম ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: জাকির হোসেন, ইউনিয়ন কো-অর্ডিনেটর আজাদ মিয়া, মনিটরিং অফিসার শরীফ আল হাসান সহ প্রমুখ। এসময় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রেক্ষাপট ও আমাদের করনীয়, বাংলাদেশ ও সিলেটে অপুষ্টির বর্তমান অবস্থা, বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, অপুষ্টির প্রধান কারণসমূহ ও প্রকারভেদ, অপুষ্টির দুষ্টচক্র, সূচনা কি এবং সূচনার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ, খাদ্য ও পুষ্টি, গর্ভকালীন ও প্রসূতি মায়ের যত্ন, শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো, জরুরি পুষ্টি, সূচনায় জেন্ডার সমন্বয় সম্পর্কীত ধারণা, সূচনার প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় এবং পুষ্টির অবস্থা উন্নয়নে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উল্লেখ্য যে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে সেইভ দ্যা সিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর তত্ত্বাবধানে এবং এফআইভিডিবি এর মাধ্যমে জকিগঞ্জ উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মা ও শিশু পুষ্টি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার জন্য সূচনা কর্মসূচি পরিচালিত হচ্ছে ।


জকিগঞ্জের বীরশ্রীতে ধর্মীয় নেতৃবৃন্দের পুষ্টি সতেজীকরণ প্রশিক্ষণ সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here