বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সায়ফুর রহমান ওমরা পালনে সৌদি যাচ্ছেন

0
83

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,বড়লেখা সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম পরিচালক সায়ফুর রহমান ওমরা হজ্ব পালনের জন্য সৌদি যাচ্ছেন।

জানা যায়, সোমবার (২৭ মার্চ) ওমরা হজ্ব পালনের জন্য সৌদি যাচ্ছেন।আজ তিনি সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

এক বিবৃতিতে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়ফুর রহমান জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এবং এলাকাবাসীর সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

তিনি পবিত্র ওমরা পালন শেষে যেন সুস্থভাবে দেশে ফিরতে পারেন এজন্য আওয়ামী পরিবার সহ উপজেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


বড়লেখা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সায়ফুর রহমান ওমরা পালনে সৌদি যাচ্ছেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here